দক্ষিণ, পশ্চিমাঞ্চলের ও উত্তরাঞ্চলের ২৪ জেলার অর্থনৈতিক উন্নয়নের জন্য পদ্মা ব্যারেজ এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে রাজবাড়ীর পাংশার হাবাসপুরে প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও রাজবাড়ী-২ আসনের এমপি হারুন-অর-রশিদ হারুন, রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন,পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আগামী ২০২৭ সালে প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা ব্যারেজ উদ্ধোধন করবেন। পদ্মা ব্যারেজ হলে ২৪টি জেলার মানুষ-এর সুফল ভোগ করবে।
পড়ুন : গাজীপুরে চুরি-ছিনতাই ও মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল


