বিজ্ঞাপন

সনমান্দীতে নির্বাচনী প্রচারণায় নুরুল ইসলাম, খন্দকার দড়িকান্দিতে উঠান বৈঠক

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মেম্বার পদপ্রার্থী নুরুল ইসলাম খন্দকার দড়িকান্দি গ্রামে উঠান বৈঠক করেছেন।

শুক্রবার রাতে আয়োজিত এ বৈঠকে স্থানীয় ভোটার ও এলাকাবাসী অংশ নেন। এ সময় নুরুল ইসলাম নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার ও উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উঠান বৈঠকে তিনি বলেন, “আমি নির্বাচিত হলে ২ নং ওয়ার্ডের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা নিয়ে ওয়ার্ডকে আরও সুন্দর ও উন্নত করতে চেষ্টা করব।”

বৈঠকে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দেন প্রার্থী নুরুল ইসলাম।

উঠান বৈঠক ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী দিনগুলোতে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় আরও গণসংযোগ ও মতবিনিময় করবেন বলে জানান মেম্বার পদপ্রার্থী নুরুল ইসলাম।

পড়ুন: গুরুত্বপূর্ণ দ্বীপে হুতি যোদ্ধারা, সৌদির তেল পাইপলাইন বন্ধ

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন