নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেম্বার পদপ্রার্থী নুরুল ইসলাম খন্দকার দড়িকান্দি গ্রামে উঠান বৈঠক করেছেন।
শুক্রবার রাতে খন্দকার দড়িকান্দি গ্রামে আয়োজিত এ উঠান বৈঠকে স্থানীয় ভোটার ও এলাকাবাসী অংশ নেন। এ সময় মেম্বার পদপ্রার্থী নুরুল ইসলাম নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, রাস্তাঘাটের উন্নতি, নাগরিক সেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উঠান বৈঠকে তিনি বলেন, “আমি নির্বাচিত হলে ২ নং ওয়ার্ডের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা নিয়ে ওয়ার্ডকে আরও সুন্দর ও উন্নত করতে চেষ্টা করব।”
এ সময় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। প্রার্থী নুরুল ইসলাম এসব সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দেন।
উঠান বৈঠককে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী দিনগুলোতে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় আরও গণসংযোগ ও মতবিনিময় করার কথা জানান মেম্বার পদপ্রার্থী নুরুল ইসলাম।
পড়ুন:সনমান্দীতে নির্বাচনী প্রচারণায় নুরুল ইসলাম, খন্দকার দড়িকান্দিতে উঠান বৈঠক
ইমি/


