বিজ্ঞাপন

এআইকে ফাঁকি দিতে বানানো হলো নতুন ফন্ট

বিজ্ঞাপন

এআই ক্রলার ও কৃত্রিম বুদ্ধিমত্তার নজর এড়াতে নতুন ধরনের একটি ফন্ট তৈরি করেছে ডিজাইন ও প্রযুক্তি প্রতিষ্ঠান মিক্সফন্ট। ‘ডিকয় ফন্ট’ নামের এই ফন্ট মানুষের জন্য সহজে পাঠযোগ্য হলেও এআই মডেলের পক্ষে অক্ষর শনাক্ত করা কঠিন।

ফন্টটির প্রতিটি অক্ষর তৈরি করা হয়েছে দুটি স্তরে। ওপরের স্তরে থাকে স্পষ্ট অক্ষরের রেখা, আর নিচে থাকে গাঢ় ও কিছুটা ঝাপসা একটি আকৃতি। মানুষের চোখ স্বাভাবিকভাবেই দুই স্তর একসঙ্গে দেখে অক্ষরটি বুঝতে পারে। কিন্তু এআই যখন ছবির পিক্সেল বিশ্লেষণ করে লেখা শনাক্ত করে, তখন এই নকশা তার জন্য বিভ্রান্তি তৈরি করতে পারে।

মিক্সফন্টের দাবি, কোনো লেখা ছবি হিসেবে এআই মডেলে দেওয়া হলে মডেল সাধারণত সবচেয়ে স্পষ্ট অংশকে বেশি গুরুত্ব দেয়। ফলে ডিকয় ফন্টে তৈরি অক্ষরের প্রকৃত রূপ নির্ভুলভাবে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

তবে বিষয়টির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, মিক্সফন্ট নিজেই একটি এআই-চালিত ডিজিটাল ফন্ট ফাউন্ড্রি। প্রতিষ্ঠানটি বিভিন্ন কাজেই এআই ব্যবহার করে। মিক্সফন্টের প্রতিষ্ঠাতা এরিক লু জানিয়েছেন, এই পরীক্ষার মাধ্যমে তারা বোঝার চেষ্টা করছেন, এলএলএম বা বড় ভাষা মডেলগুলো কোন পর্যায়ে গিয়ে এমন সমস্যায় পড়ে।   

এরিক লুর মতে, ফন্টটি নিয়ে মানুষের আগ্রহ থেকে বোঝা যায়, অনেকেই এআইয়ের ক্রমবর্ধমান উপস্থিতিতে এক ধরনের ক্লান্তি অনুভব করছেন। তাই দৈনন্দিন জীবনে এআই থেকে নিজেদের কিছুটা দূরে রাখার উপায়ও খুঁজছেন তারা

পড়ুন:অ্যাপে বিভ্রাট সারাতে পরীক্ষিত ৫ কৌশল

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন