বিজ্ঞাপন

সারা দেশে গরম নিয়ে দুঃসংবাদ

বিজ্ঞাপন

শনিবার থেকে পরবর্তী ৮ থেকে ১০ দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা ও পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে। একই সঙ্গে দিনের বেলায় রোদের উপস্থিতি বাড়ার পাশাপাশি গরমের তীব্রতাও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে দেশের বিভিন্ন জেলায় মৃদু তাপপ্রবাহ সক্রিয় হতে পারে। পাশাপাশি সারাদেশে কমবেশি ভ্যাপসা গরমের তীব্রতা অব্যাহত থাকতে পারে, যা অনেকের কাছে অসহনীয় মনে হতে পারে। দিনভেদে দেশের বিভিন্ন এলাকায় গড়ে ৫ থেকে ৮ ঘণ্টা রোদ থাকতে পারে। কোনো কোনো জেলায় সারাদিনও রোদের উপস্থিতি থাকতে পারে।

শনিবার (১২ সেপ্টেম্বর) এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে তুলনামূলক বেশি গরম অনুভূত হতে পারে। বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াপাড়া, যশোর, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙামাটি, ভোলা, বরিশাল, পটুয়াখালী, ময়মনসিংহ, দিনাজপুর, নীলফামারী ও আশপাশের এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

এ ছাড়া দু-একটি জেলায় সাময়িকভাবে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

বিডব্লিউওটি জানিয়েছে, সামগ্রিকভাবে বৃষ্টির প্রবণতা কমে এলেও তা পুরোপুরি বন্ধ হবে না। মাঝেমধ্যে বিভিন্ন এলাকায় হঠাৎ বিক্ষিপ্ত বজ্রবৃষ্টির আশঙ্কা থাকবে। খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তুলনায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে।

১৩ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু জেলায় প্রতিদিন গড়ে ৫ থেকে ৮ ঘণ্টা রোদ থাকতে পারে। একই সময়ে এসব এলাকায় গড়ে ২ থেকে ৪ দিন দুপুর, বিকেল বা রাতে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে। তবে এই চার বিভাগের অনেক জেলায় ৪ থেকে ৬ দিন বৃষ্টিহীন থাকতে পারে।

অন্যদিকে, খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে বৃষ্টির প্রবণতা আরও কম এবং রোদের তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এসব বিভাগের অধিকাংশ জেলায় আগামী ৯ থেকে ১০ দিনের মধ্যে বিরতি দিয়ে গড়ে ৫ থেকে ৭ দিন পুরোপুরি বৃষ্টিহীন থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।

স্বল্প সময়ের জন্য হঠাৎ বজ্রবৃষ্টি হলেও এর আগে ও পরে দিনের বেশিরভাগ সময় রোদ এবং ভ্যাপসা গরম বিরাজ করতে পারে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন