রাজশাহী ও জয়পুরহাট থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৫

0
11
বিজ্ঞাপন

রাজশাহীর মোহনপুর থানাধীন কৃষ্ণপুর গ্রামের বান্দাপুকুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। অপরদিকে রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলায় অভিযান পরিচালনা করে আগ্নেও এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। জেলার সদর থানাধীন ঘোনাপাড়া গ্রামের ফিপ্রি ব্রীজ সংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় অবৈধ ওয়ান শুটারগান, ম্যাগাজিন, এয়ারগান ও রামদা উদ্ধার করে।

শনিবা দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ৫ গভীর রাতে বান্দাপুকুর নামক অভিযান পরিচালনা করে। ওই সময় মাজিম এগ্রো ইন্ডাস্ট্রিজসহ অন্যান্য লেখা সাদা বস্তার মূখ বাঁধা অবস্থায় পরিত্যক্ত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বস্তার ভিতর থেকে ০১ টি একনলা বন্দুক পাওয়া যায়। স্থানীয়দের উপস্থিতে অস্ত্রটি জব্দ করা হয়।

অপরদিকে জয়পুরহাট সদর থানাধীন ঘোনাপাড়্না এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। অপারাধী ডাকাত দল র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র রেখে পলিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র গুলো উদ্ধার করে। ওই সময় নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়। উদ্ধারকৃত পরিত্যক্ত অবস্থায় অবৈধ ওয়ান শুটারগান, ম্যাগাজিন, এয়ারগান ও রামদা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।

আইনগত ব্যবস্থা নেওয়া জন্য উদ্ধারকৃত অস্ত্র গুলো পৃথক পৃথক থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব-৫।

পড়ুন : ডেঙ্গু রোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.