ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনে ৩ ড্রেজার ও ২ হাজার ফুট পাইপ বিনষ্ট

0
7
বিজ্ঞাপন

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার মেশিন ও প্রায় দুই হাজার ফুট পাইপ বিকল ও বিনষ্ট করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার খিরাম ও ধর্মপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত খিরাম সর্তা নদীর আন্ধারমানিক ও ফুলতলি পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।

অভিযানে ফটিকছড়ি থানা পুলিশের সদস্যদের পাশাপাশি আনসার সদস্যরা অংশ নেন। এ সময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার মেশিন ও প্রায় দুই হাজার ফুট পাইপ বিকল ও বিনষ্ট করা হয়।

এ ছাড়া অভিযানকালে প্রায় ২০ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। জব্দ করা বালু পরবর্তীতে উন্মুক্ত নিলামে বিক্রয়ের লক্ষ্যে স্থানীয় গ্রাম পুলিশ ও জনপ্রতিনিধিদের জিম্মায় রাখা হয়েছে।

ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.