পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ও নির্বাহী কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে ধন্যবাদ

পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, নিরাপত্তা বিধান ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে সংবাদ সম্মেলন করেছে মারমা ঐক্য পরিষদ।

বিজ্ঞাপন

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, খাগড়াছড়ি জেলা কমিটির উদ্যোগে এ সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘমেয়াদি শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটি গঠন করায় তারা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটিগুলো পার্বত্য চট্টগ্রামের মানুষের স্বার্থ, শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের সমস্যা ও সম্ভাবনাগুলোকে গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ নিবে এটাই প্রত্যাশা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন : একাদশে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন