নরসিংদীর মাধবদীর শেখেরচর-বাবুরহাট এলাকায় শিল্পপতি মোহাম্মদ আল-আমিন রহমানের মালিকানাধীন ‘আলভি ক্যাফে’ নামে নতুন একটি ক্যাফের উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার (১৩সেপ্টেম্বর) বিকেলে যুবনগর, শেখেরচর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যাফেটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পপতি মোহাম্মদ আল-আমিন রহমানের সভাপতিত্বে সিআইপি মোশাররফ হোসেন, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল কাউয়ুম মোল্লা, চেম্বারের পরিচালক ভিপি নাসির সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন উপলক্ষে ক্যাফেটিতে সাজসজ্জার পাশাপাশি অতিথিদের উপস্থিতিতে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা করা হয়। এর আগে দোয়া পরিচালনা করেন মাওলানা আতাউর রহমান। এ সময় উপস্থিত ব্যক্তিরা নতুন এ ক্যাফের উদ্যোগকে স্বাগত জানান এবং এর সাফল্য কামনা করেন।
‘আলভি ক্যাফে’ মাধবদীর যুবনগর, শেখেরচর এলাকায় স্থাপন করা হয়েছে। নতুন এ ক্যাফের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের জন্য খাবার ও আড্ডার একটি নতুন স্থান তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, মাধবদী ও আশপাশের এলাকায় নতুন নতুন ব্যবসা ও উদ্যোক্তা উদ্যোগ গড়ে ওঠায় স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হচ্ছে। এ ধরনের উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এলাকার ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানান শিল্পপতি মোহাম্মদ আল-আমিন রহমান।
পড়ুন : ফকিরহাটে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, যুবক নিহত


