দীর্ঘ ২০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন হলিউড অভিনেতা আলান রিচসন ও তার স্ত্রী ‘রিচার’ তারকা ক্যাথরিন রিচসন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে বিচ্ছেদের খবর জানিয়েছেন তারা। একই সঙ্গে জানিয়েছেন, এই কঠিন সময়ে তাদের প্রধান অগ্রাধিকার তিন সন্তান।
আলান ও ক্যাথরিনের পরিচয় স্কুলজীবন থেকেই। একপর্যায়ে তাদের সম্পর্কের বিচ্ছেদ হলেও পরে আবারও কাছাকাছি আসেন দুজন। সে সময় ক্যাথরিন ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। অন্যদিকে মডেলিংয়ের কাজের সুবাদে আলান অবস্থান করছিলেন মায়ামিতে। সেখান থেকেই নতুন করে তাদের সম্পর্কের শুরু।
২০০৬ সালের ১২ মে বিয়েবন্ধনে আবদ্ধ হন আলান ও ক্যাথরিন। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের তিন ছেলে রয়েছে। ব্যক্তিগত ও পারিবারিক জীবন সাধারণত গণমাধ্যমের আড়ালেই রেখেছেন তারা।
তবে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার কয়েক মাস আগেই তাদের দাম্পত্য জীবনে টানাপোড়েনের খবর প্রকাশ্যে আসে। মার্কিন সংবাদমাধ্যম টিএমজেড ২০২৫ সালের ডিসেম্বরে আদালতের নথির বরাত দিয়ে জানায়, আলান বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। পরে মার্চে তারা সম্পর্ক ঠিক করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানান এই তারকা দম্পতি।
অভিনয় ক্যারিয়ারে আলান রিচসন ‘ব্লু মাউন্টেন স্টেট’, ‘দ্য হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ার’ ও ‘টাইটানস’-এর মতো জনপ্রিয় সিনেমা ও সিরিজে অভিনয় করেছেন। তবে অ্যামাজনের ‘রিচার’ সিরিজে জ্যাক রিচার চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পান তিনি।
পড়ুন:ব্যক্তিজীবন গোপন রেখে শুটিং, পরিণীতির নতুন যাত্রা শুরু
ইমি/


