দিনাজপুরের বিরলে অবৈধভাবে রাসায়নিক সার মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৩৯১ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। এ সময় অবৈধভাবে সার মজুদের দায়ে চার ডিলারকে মোট ১ লাখ ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি সারের গুদাম সিলগালা করে দেওয়া হয়।
রোববার দিনভর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যায় ফরক্কাবাদ ইউনিয়নের মহাদেবপুর মাছুয়াপাড়া মোড়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল ইসলাম।
অভিযানে অবৈধভাবে সার মজুদের বিষয়টি ধরা পড়লে সংশ্লিষ্ট চার ডিলারকে মোট ১ লাখ ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাদের মজুত করা ১ হাজার ৩৯১ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়। পরে একটি সারের গুদাম সিলগালা করে দেয় প্রশাসন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা বাজারে সার সরবরাহে অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কৃষকদের স্বাভাবিক সারপ্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।
পড়ুন : সিলেটে হাম উপসর্গে একদিনে চার শিশুর মৃত্যু
সা/


