বিজ্ঞাপন

মির্জাপুরে পাইলট বালিকা বিদ্যালয়ে নতুন অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

টাঙ্গাইলের মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি, শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর সহধর্মিণী ও নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি ফাতেমা আজাদ সিদ্দিকী।

সভায় অ্যাডহক কমিটির সদস্যদের সঙ্গে পরিচিতি পর্ব শেষে শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন অতিথিরা। এ সময় বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা এবং শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন অতিথিরা। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সভায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও মানসম্মত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

পড়ুন : মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে পাল্টাপাল্টি কর্মসূচি, সংঘর্ষে আহত ২৫

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন