ঢাকার দোহার উপজেলায় এক লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের গাবতলা এলাকায় লন্ডন প্রবাসী নুর মোহাম্মদের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে কোনো এক সময় চোরের দল বাড়ির দুতলার প্রিল কেটে ভিতেরে প্রবেশ করে। পরে ঘরে থাকা আইপিএসের ব্যাটারি, এলইডি টিভি, ফ্যান, আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে যায়। চুরির ঘটনায় বাড়ির মালিকের পক্ষ থেকে দোহার উপজেলার শাইনপুকুর তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। স্থানীয়দের দাবি, এ ধরনের চুরি প্রতিরোধে এলাকায় রাতের নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের টহল আরও জোরদার করা প্রয়োজন।
লন্ডন প্রবাসী নুর মোহাম্মদের পক্ষে শাহীন ইমরান খান বলেন, “বাড়িতে কেউ বসবাস করেন না। খালি বাড়ির দ্বিতীয় তলার জানালার গ্রিল কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে। পরে চোরেরা বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে যায়।
দোহার শাইনপুকুর তদন্ত কেন্দ্রর ইনচার্জ এসআই আব্দুস সালাম জানান, অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : ধামরাইয়ে আড়াই কেজি গাঁজাসহ গ্রেপ্তার এক


