বিজ্ঞাপন

ঝিনাইদহে চুরি করা স্বর্ণ বিক্রি করতে গিয়ে দুই যুবক গ্রেপ্তার

বিজ্ঞাপন

ঝিনাইদহের কালীগঞ্জে এক প্রবাসীর পারভেজ কামালের বাড়িতে চুরির ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। সেসময় তাদের কাছ থেকে স্বর্ণের চেইন ও কানের দুলসহ আড়াই ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সীমা খাতুনের ভাষ্য, সেদিন গভীর রাতে চোরেরা তাঁর ঘরের জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করে। এতে বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। এই সুযোগে চোরেরা জানালার রড কেটে ঘরে ঢুকে। তারা আলমারি ভেঙে প্রায় সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পরে ভোরের দিকে তাঁর মা ফজরের নামাজ পড়তে উঠে দেখেন, জানালা ও আলমারি ভাঙা। এ সময় তারা চুরির বিষয়টি নিশ্চিত হন।

পুলিশ জানায়, প্রবাসীর স্ত্রীর এজাহার পেয়ে তারা চুরির রহস্য ও মালপত্র উদ্ধারে মাঠে নামেন। তারা গোপন সূত্রে জানতে পারেন, চোরেরা বাঘারপাড়ার খাজুরা বাজারে স্বর্ণ বিক্রি করতে গেছে। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ থানার এসআই রানা প্রতাপের নেতৃত্বে পুলিশ ওই বাজারে অভিযান চালিয়ে কালীগঞ্জের দিঘারপাড়া গ্রামের রাহুল হোসেন (৩০) ও মেহেদী হাসানকে (২৫) আটক করেন। এ সময় তাদের শরীরে তল্লাশি করে স্বর্ণের চেন, কানের দুলসহ আড়াই ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, পুলিশ ওই ঘটনায় জড়িত দুই চোরকে আটক ও কিছু স্বর্ণ উদ্ধার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বাকি স্বর্ণ উদ্ধারে পুলিশের অভিযান চলছে।

গত ১৩ সেপ্টেম্বর ভোররাতে কালীগঞ্জের দিঘারপাড়া গ্রামের প্রবাসী পারভেজ কামালের বাড়ির জানালার রড কেটে ঘরে প্রবেশ করে চোরেরা। তারা আলমারি ভেঙে প্রায় সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ হাজার ৮০০ টাকা নিয়ে যায়।

পড়ুন : দুর্নীতির নিউজ করায় সাংবাদিকের ওপর চড়াও খাদ্য কর্মকর্তা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন