বিজ্ঞাপন

ঝিনাইদহে এসআরবি’র অভিযানে ৬৭০ গ্রাম হেরোইন উদ্ধার

বিজ্ঞাপন

ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৬৭০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬, সিপিসি-২)।

​বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি টিম টার্মিনালের পশ্চিম পাশের রোড আইল্যান্ডে এ অভিযান চালায়। ​এসআরবি জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ তল্লাশি চালানো হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা ৬৭০ গ্রাম হেরোইন আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

​সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন জানান, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ গুরুতর অপরাধীদের বিরুদ্ধে এসআরবি’র অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন:ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চালককে জিম্মি করে মাইক্রোবাস ছিনতাইয়ের চেষ্টা

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন