বিজ্ঞাপন

প্রত্যন্ত জনপদে স্বাস্থ্যসেবার ১০ বছর, শাহ্ কামাল জেনারেল হাসপাতালে দোয়া ও আলোচনা

বিজ্ঞাপন

ব্রহ্মপুত্র ও যমুনা বিধৌত প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় হযরত শাহ্ কামাল (রহ.) জেনারেল হাসপাতালের ১০ বছর পূর্তি উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হযরত শাহ্ কামাল (রহ.) জেনারেল হাসপাতালের চেয়ারম্যান অ্যাডভোকেট আনসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ.ই. সুলতান মাহমুদ বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব, সহসভাপতি জয়নাল আবেদীন সরকার, যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন, মহিলা দলের নেত্রী নাশিদা শাফিজ বিন্তিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে হাসপাতালটির সেবার পরিধি আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

প্রধান অতিথি এ.ই. সুলতান মাহমুদ বাবু তাঁর বক্তব্যে এ অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত করার ওপর গুরুত্ব দেন। এ সময় তিনি হাসপাতালটির উন্নয়ন ও স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অর্থ সহায়তা প্রদান করেন।

পরে হাসপাতালের সাফল্য ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পড়ুন : মুন্সিগঞ্জে যাত্রীবাহী বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন