বিজ্ঞাপন

কুষ্টিয়ায় সাংবাদিকের উপরে হামলায় এমপির ছেলেসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

বিজ্ঞাপন

কুষ্টিয়ার কুমারখালীতে সাংবাদিকের উপরে হামলার ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের ছেলেসহ ১১ জনের নামোল্লেখ করে মামলা দায়ের হয়েছে। এতে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে ২০/২৫ জনকে। আজ শনিবার সন্ধ্যায় হামলার শিকার সাংবাদিক মাহবুব উল আহসান উল্লাস বাদী হয়ে কুমারখালী থানায় এই মামলা করেন।

মামলায় খোকসা-কুমারখালী আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আফজাল হোসেনের ছেলে মোঃ শোভন হোসেনকে হুকুমের আসামী করা হয়েছে। মামলার আসামীরা হলেন, কুমারখালী উপজেলার শিবরামপুর গ্রামের মোঃ শরিফুল ইসলামের ছেলে মোঃ রুহুল আমিন (২২), এলঙ্গী এলাকার মোঃ মনছুর আলীর ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪০), খয়েরচারা গ্রামের মাঠপাড়া এলাকার হুজুর আলীর ছেলে মারুফ হোসেন (৩৫), দুর্গাপুর এলাকার আলতাফ হোসেনের ছেলে মোঃ লিটন হোসেন (৪৫), পাথরবাড়ীয়া এলাকার মোঃ কাফির ছেলে মোঃ আল আমিন (২৭), এলঙ্গী এলাকার শফিকুল ইসলামের ছেলে সোহান (২৬), মোঃ জিয়াউর রহমানের ছেলে আল আমিন (২৬), বাদশার ছেলে সাব্বির (২৮) ও মৃত আবুল হোসেনের ছেলে মো আমিরুল ইসলাম (৫৫) এবং দূর্গাপুর কাজীপাড়া এলাকার ওবাইদুলের ছেলে সাদিক (২৬)। এছাড়া অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে আসামী করা হয়েছে এ মামলায়।

এজাহারে সাংবাদিক মাহবুব উল আহসান উল্লাস বলেছেন, কুমারখালী পৌরসভার গণমোড় হইতে নবগ্রহ মন্দির পর্যন্ত রাস্তার নির্মান কাজ ৫নং আসামীর ঠিকাদারীতে চলমান। এই কাজে নিম্ন মানের নির্মান সামগ্রী ব্যবহার করায় বাংলা টিভিতে একটি নিউজ প্রচারিত হয়। নিউজ প্রকাশের পর উপজেলা নির্বাহী অফিসার সরেজমিনে তদন্তে গিয়ে আমাকে ঘটনাস্থলে ডেকে নেয়। সেখানে নিম্ন মানের নির্মান সামগ্রী দিয়ে কাজ করার বিষয়ে কথা বলার এক পর্যায়ে আসামীগন উত্তেজিত হয়ে উঠে। সেসময় উপজেলা নির্বাহী অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এজাহারে তিনি আরো বলেছেন, পরে দুপুর সাড়ে ১২টার দিকে আমি সহ আমার ক্যামেরা পার্সন, এনটিভির উপজেলা প্রতিনিধি নয়ন হোসেন সহ উপস্থিত আরও অনেক সাংবাদিক উক্ত নির্মান কাজের ভিডিও ধারন করার চেষ্টা করিলে ৩নং আসামীর হুকুমে অন্যান্য সকল আসামী হাতে বেকি ও রামদা, কাঠের বাটাম, বাঁশের লাঠি ইত্যাদি নিয়ে আমার উপর আক্রমন করে। এবং হত্যার উদ্দেশ্যে ২ নং আসামীর হাতে থাকা বেকি দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার মাথায় কোপ মারিয়া রক্তাক্ত জখম করে ও ০১নং আসামীর হাতে থাকা রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে চোখের নিচে কোপ মারিয়া গুরুত্বর রক্তাক্ত জখম করে। তিনি আরো উল্লেখ করেছেন, এক পর্যায়ে আসামীগন তাদের নিকট থাকা দেড় লাখ টাকা মূল্যের ক্যামেরা কেড়ে নিয়ে ভাংচুর করে।

উল্লেখ্য, আজ শনিবার দুপুরে কুমারখালীতে রাস্তা নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগের সংবাদ সংগ্রহকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা টিভির কুমারখালী প্রতিনিধি এম এ উল্লাসের উপর হামলার ঘটনা ঘটে।

পড়ুন : কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন