বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) বড় পরিসরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দৈনিক আমার দেশ-এ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৪টি ক্যাটাগরিতে মোট ৩০১ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। গ্রন্থাগারিক, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ও এস্টিমেটরসহ বিভিন্ন পদে জনবল নেওয়া হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে এসব পদে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। দেশের সব জেলার যোগ্য প্রার্থীরা নির্ধারিত পদে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হবে ২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদনের শেষ সময় ১১ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের টেলিটকের অফিসিয়াল পোর্টাল bari.teletalk.com.bd-এর মাধ্যমে আবেদন করতে হবে। বেতন, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, পরীক্ষার ফি ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট |
|---|---|
| জব লোকেশন | গাজীপুর (জয়দেবপুর) |
| পদের ক্যাটাগরি | ৩৪ টি |
| মোট শূন্যপদ | ৩০১ জন |
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| বয়সসীমা | ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা ও স্নাতক পাস |
| জেলা | বাংলাদেশের সকল জেলার প্রার্থী |
| বেতন/গ্রেড | ৮,২৫০ – ৩৮,৬৪০/- টাকা (১০ম থেকে ২০তম গ্রেড) |
| আবেদনের ফি | ৫৬/-, ১১২/-, ১৬৮/- ও ২২৩/- টাকা (অনগ্রসর প্রার্থীদের ৫৬/- টাকা) |
| বিজ্ঞপ্তির সোর্স | দৈনিক আমার দেশ |
| স্মারক নম্বর | ১২.২১.০০০০.০০০.০০৫.১১.০০০৪.২৫.১০২৩ |
| বিজ্ঞপ্তি জারির তারিখ | ১৭ সেপ্টেম্বর ২০২৬ |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ১৯ সেপ্টেম্বর ২০২৬ |
| আবেদন শুরুর তারিখ | ২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০০ ঘটিকা |
| আবেদনের শেষ তারিখ | ১১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০০ ঘটিকা |
| আবেদন পদ্ধতি | অনলাইন (bari.teletalk.com.bd) |
কোম্পানি বা প্রতিষ্ঠানের পরিচিতি
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ দেশের শীর্ষ জাতীয় ফসল গবেষণা প্রতিষ্ঠান। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জন, জলবায়ু পরিবর্তনসহিষ্ণু ফসলের নতুন নতুন উন্নত জাত উদ্ভাবন এবং কৃষিক্ষেত্রে আধুনিক বিজ্ঞানভিত্তিক প্রযুক্তি সম্প্রসারণে প্রতিষ্ঠানটি ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), জয়দেবপুর, গাজীপুর-১৭০১, বাংলাদেশ-এ অবস্থিত।
| অফিশিয়াল ওয়েবসাইট | bari.teletalk.com.bd |
|---|---|
| হেড অফিসের ঠিকানা | বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), জয়দেবপুর, গাজীপুর-১৭০১, বাংলাদেশ |
| ফোন নাম্বার | +88-02-49270001 |
| ফ্যাক্স নাম্বার | +88-02-49270201 |
| ই-মেইল | dg.bari@bari.gov.bd |
পড়ুন:ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
ইমি/


