বিজ্ঞাপন

গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টারশেলটি ধ্বংস করলো সেনাবাহিনী

বিজ্ঞাপন

সিলেটের গোয়াইনঘাটে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি মর্টার শেল উদ্ধার করে তা ধ্বংস করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের নয়াগাঙেরপাড় এলাকায় সিলেট সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয় করণ ইউনিটের সদস্যরা মর্টার শেলটি ধ্বংস করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় নয়াগাঙ্গের পাড় নামক স্থানে শিশুরা খেলতে গিয়ে মর্টার শেলটি দেখতে পায়। এসময় মর্টার শেলটি স্থানীয় কয়েকজন যুবক আছড়ে ভেঙে ফেলার চেষ্টা করে। ব্যর্থ হয়ে তারা গোয়াইনঘাট থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টার শেল থেকে জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসে। এরপর মর্টার শেলটি পাহারায় সেখানে পুলিশ মোতায়েন করার পাশাপাশি তা উদ্ধার এবং নিষ্ক্রিয়করণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়। এরই প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী সিলেটের এটিও ক্যাপ্টেন মনিরা’র নেতৃত্বে বোমা নিষ্ক্রিয় করণ ইউনিটের মাধ্যমে সেনাবাহিনীর সদস্যরা মর্টার শেলটি ধ্বংস করেন।

এ সময় গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার তানভীর ফয়েজসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল জানান, মর্টার শেলটি উদ্ধারের পর থানা পুলিশের সংরক্ষণে রাখা হয়। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী সিলেটের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের মাধ্যমে সেনাবাহিনীর সদস্যরা মর্টার শেলটি ধ্বংস করেন।

পড়ুন : অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন