গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের বাগানবাড়ি এলাকার রায়েরচালা বাজারে হাফেজ ক্বারী মো. আব্দুল আলীম রুহির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তার পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন বাসিন্দা।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, আব্দুল আলীমের আচরণ ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তারা অসন্তুষ্ট। এ সময় তার বিরুদ্ধে পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে দুর্ব্যবহার, মারধর ও শারীরিক নির্যাতনের অভিযোগও করা হয়।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, আব্দুল আলীমের বোন মোরশেদা, বোনজামাই মুমিন, বড় ভাইয়ের স্ত্রী লিপি আক্তার তার মা কুলছুম বেগমের সঙ্গে বিভিন্ন সময়ে বিরূপ আচরণ ও নির্যাতনের ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ পেয়েছেন।
অংশগ্রহণকারীরা আরও অভিযোগ করেন, বৃদ্ধ কুলছুম বেগমের ভরণপোষণ ও দেখাশোনা নিয়ে পারিবারিকভাবে সমস্যা রয়েছে।
পরিবারের সদস্যরা তাকে দেখতে গেলে তাদের সঙ্গেও খারাপ আচরণ করা হয় বলে অভিযোগ করেন তারা।
এ ছাড়া স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, বাগানবাড়ি এলাকায় আব্দুল আলীম ‘দারুল আকরাম মহিলা মাদ্রাসা’ পরিচালনার সঙ্গে যুক্ত। মাদ্রাসার নাম ব্যবহার করে বিভিন্ন স্থান থেকে অনুদান সংগ্রহ সেই অর্থের ব্যবহারে অনিয়মের অভিযোগও তোলা হয়। তবে এ অভিযোগের পক্ষেও কোনো নথি বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।
মানববন্ধন ও বিক্ষোভ থেকে এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান অংশগ্রহণকারীরা।
এ বিষয়ে হাফেজ ক্বারী মো. আব্দুল আলীম রুহির বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।
পড়ুন:গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টারশেলটি ধ্বংস করলো সেনাবাহিনী
ইমি/


