বিজ্ঞাপন

বেগমগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন শাহাদত হোসেন সাদ্দাম

বিজ্ঞাপন

আসন্ন স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের ১২নং বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বেগমগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন সাদ্দাম।

চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

শাহাদত হোসেন সাদ্দাম বলেন, বেগমগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি। সুযোগ পেলে ইউনিয়নের শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্ত ও তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে বিএনপির মনোনয়ন পেলে নির্বাচনে অংশ নিয়ে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করবেন।

এদিকে তাঁর মনোনয়ন ফরম সংগ্রহের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

পড়ুন : গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টারশেলটি ধ্বংস করলো সেনাবাহিনী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন