বিজ্ঞাপন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৪০ শিক্ষার্থী

বিজ্ঞাপন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর স্কুলের মিড ডে মিলের খাবার খেয়ে অন্তত ৪০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মধুপুর স্কুলের শিক্ষার্থীরা মিড ডে মিলের খাবার খাওয়ার পর একে একে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের মধ্যে অন্তত ৪০ জনকে অসুস্থ অবস্থায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দেন।

স্কুলের শিক্ষিকা সুলতানা আক্তার বলেন, দুধের মধ্যে প্রচুর গন্ধ ছিল। আমি শিশুদের ওই দুধ খেতে নিষেধও করেছিলাম। এরপরও কয়েকজন শিক্ষার্থী খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। কোমলমতি শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাবারের মান নিয়ে তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসার বলেন, অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা কিছুটা সুস্থ রয়েছে। খাবারটি পরীক্ষা-নিরীক্ষা করা হলে শিক্ষার্থীরা কী কারণে অসুস্থ হয়েছে, তা নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। খাবারের মান ও শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পড়ুন : অনিশ্চয়তার দিন শেষ, এমপি ধলুর উদ্যোগে ঘর পেলেন দুই অসহায় পরিবার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন