ঢাকার কুড়িল বিশ্বরোডে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বিশ্বখ্যাত ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম ‘ই ওয়াই ডি মোশনস লিমিটেড’। নতুন এই শোরুমের মাধ্যমে কুড়িল ও আশপাশের এলাকার গ্রাহকরা YADEA-এর বিভিন্ন মডেলের ইলেকট্রিক স্কুটার সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি পছন্দের মডেল ক্রয়ের সুযোগ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Runner Automobiles PLC-এর ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড YADEA-এর চীফ ফাইন্যান্স অফিসার সনদ দত্ত, চীফ বিজনেস অফিসার আবু হানিফ, ন্যাশনাল সেলস ম্যানেজার আসিবুল ইমরানসহ YADEA-এর গ্লোবাল টিম। এছাড়াও উপস্থিত ছিলেন ‘ই ওয়াই ডি মোশনস লিমিটেড’-এর সিইও জনাব এ. বি. এম. ফিরোজ, ও শাহ আলম বিলাশ জেনারেল ম্যানেজার ই ওয়াই ডি মোশনস লিমিটেড’।
Runner Automobiles PLC বাংলাদেশে YADEA ইলেকট্রিক স্কুটারের একমাত্র পরিবেশক। বিশ্বব্যাপী ইলেকট্রিক দুই চাকার যানবাহনের ক্ষেত্রে YADEA একটি সুপরিচিত ব্র্যান্ড। পরিবেশবান্ধব ও আধুনিক পরিবহনব্যবস্থার প্রতি মানুষের ক্রমবর্ধমান আগ্রহের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও ইলেকট্রিক স্কুটারের ব্যবহার ও চাহিদা বাড়ছে।
শোরুমটিতে YADEA-এর বিভিন্ন মডেলের ইলেকট্রিক স্কুটার সরাসরি দেখার পাশাপাশি প্রতিটি মডেলের ফিচার, পারফরম্যান্স ও অন্যান্য সুবিধা সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ থাকছে। একই সঙ্গে গ্রাহকরা শোরুম থেকেই নিজেদের পছন্দের মডেল ক্রয় করতে পারবেন।
পড়ুন : নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত


