রাজবাড়ীতে বেহাল ২ হাজার ফিট বাদ দিয়ে রাজবাড়ী পৌরসভার ২নং ওয়ার্ডের নুরপুর সড়কে সংস্কার কাজ শুরুর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ওই এলাকার সর্বস্তরের মানুষ।
সোমবার সকাল ১১টার দিকে রাজবাড়ী শহরের লোকোসেড ব্রিজ এলাকায় এ কর্মসূচীর আয়োজন করা হয়।
এ সময় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন- রাজবাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এএফএম শাহজাহান, বাংলাদেশের ওয়াকার্স পাটি জেলা শাখার সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন সম্রাট দাদশী ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার শেখ প্রমুখ।
বক্তারা বলেন-এই সড়কটি দিয়ে প্রতিদিন রাজবাড়ীসহ গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকার মানুষ যাতায়াত করেন। সড়কটি বছরের পর বছর বেহাল অবস্থায় থাকায় দূর্ভোগে পোহাচ্ছেন এসব অঞ্চলের মানুষ। কিন্তু সম্প্রতি রাজবাড়ী পৌরসভা সড়কটির উন্নয়ন ও সংস্কার কাজ শুরু করলেও ওই দুই হাজার ফিট সংস্কার থেকে বাদ দেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
পড়ুন : সিরাজগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত


