পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা বিএনপির উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বাসন মেট্রো থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি মো. তানভীর সিরাজ। সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় এতে বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সুরুজ আহমেদ, বসির আহমেদ বাচ্চু, মোসলেম উদ্দিন চৌধুরী মুসা, এ.এইচ. সিরাজুল হক, মো. আতাউর রহমান, কাজী মোস্তাফা জামাল খোকন, হাফেজ খোকন বিশ্বাস, আনোয়ারা বেগম, খাদিজা আক্তার বীনা, হাজী মো. গিয়াস উদ্দিন, আমিনুল ইসলাম বাবু, রফিকুল ইসলাম রাতা, হাজী বিল্লাল হোসেন, হাজী মো. শাহাজদ্দিন সরকার, আব্দুল মজিদ তালুকদার, সিরাজুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দেশের চলমান পরিস্থিতিকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চান্দনা চৌরাস্তার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানান।
সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে চান্দনা চৌরাস্তা এলাকায় কিছু সময়ের জন্য নেতাকর্মীদের উপস্থিতি বাড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়।
পড়ুন : আঙিনায় খেলছিল ওনিয়, কিছুক্ষণ পরই পুকুরে মিলল নিথর দেহ


