বিজ্ঞাপন
বিজ্ঞাপন

চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় নবীন বরণ ও ছবক অনুষ্ঠিত

ভোলার চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আলিম প্রথম বর্ষে ভর্তি হওয়া শতাধিক নবীন শিক্ষার্থীর নবীন বরণ ও ছবক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদ্রাসার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ছবক দেন চরফ্যাশনের প্রবীণ আলেম ও মাদ্রাসার সাবেক হেড মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ ইয়াছিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন। বিশেষ অতিথি’র দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আবুল খায়ের, গভর্নিং বডির সদস্য অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন, সুপার মাওলানা মোহাম্মদ আবুল কালাম ও দাতা সদস্য আব্দুল আহাদ।

এ ছাড়া বক্তব্য দেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান, প্রধান মুহাদ্দিস মাওলানা রফিকুল ইসলাম, মুহাদ্দিস মাওলানা নাসির উদ্দিন, সহকারী অধ্যাপক (গণিত) ফজলুর রহমান এবং সহকারী অধ্যাপক (ইংরেজি) ইয়াহইয়া ইসলাম মনির। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক জাহিদ হাসান।

বক্তারা শিক্ষার্থীদের সামনে মাদ্রাসার ঐতিহ্য ও গৌরবময় ইতিহাস তুলে ধরেন। তারা বলেন, ‘যারা ভর্তি হয়েছো, তোমরা মেধাবী ও ভালো পরিবারের সন্তান। তবে শুধু মেধাবী শিক্ষার্থী হলেই চলবে না; সবাইকে দেশপ্রেমিক ও নৈতিকতাসম্পন্ন মানুষ হতে হবে। দেশ ও জাতির স্বার্থে নিজেদের উজাড় করে দিতে হবে।’

তারা আরও বলেন, জাতিকে দুর্নীতিমুক্ত করতে নতুন প্রজন্মকে নৈতিকতা অর্জন করতে হবে। এ ক্ষেত্রে পারিবারিক শিক্ষার গুরুত্ব অপরিসীম।

অনুষ্ঠানে গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট পারভেজ হোসেন মাদ্রাসায় কিতাব কেনার জন্য চলতি বছর ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি প্রতি মাসে সর্বোচ্চ উপস্থিতি ও সেরা পারফরম্যান্সের ভিত্তিতে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও শিক্ষার্থীকে পুরস্কৃত করার ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে মাদ্রাসার পক্ষ থেকে এ বছর পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ফকিরহাট হাসপাতালে অভিযান, একজনকে কারাদণ্ড

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন