বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৮৬ লাখ টাকার চেক বিতরণ

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সহায়তায় পাশে দাঁড়িয়েছে সরকার। জয়পুরহাট জেলায় বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবার এবং উত্তরাধিকারীদের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তা তহবিল থেকে মোট ৮৬ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগী ও তাদের মনোনীত ওয়ারিশদের হাতে এই অর্থ তুলে দেওয়া হয়। মোট ২৪ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে।

জয়পুরহাটের জেলা প্রশাসক মোঃ আল-মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতাহতদের পরিবারের সদস্যদের হাতে সহায়তার চেক তুলে দেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, এছাড়াও বিআরটিএ জয়পুরহাট সার্কেলের পরিদর্শক রাম কৃষ্ণ পোদ্দার প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : ফকিরহাট হাসপাতালে অভিযান, একজনকে কারাদণ্ড

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন