পতিত স্বৈরাচার ও তাদের এদেশীয় দোসররা প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অগ্নি সন্ত্রাসে লিপ্ত। তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুপুরে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে এসে সমাবেশ করে। বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক নারী-পুরুষের অংশগ্রহণ করেন।
ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহবায়ক হাসনাত জামান সাগরের সভাপতিত্বে ও সদস্য সচিব মুশফিকুল হক তপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর যুবদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি মোজাম্মেল হক টুটু।
বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ময়মনসিংহ দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ শাহজাহান, শাহ মুহাম্মদ সেলিম, সুজন, আহসান হাবীব কাঞ্চন, হুমায়ুন কবির আকন্দ, শুকুর মাহমুদ, ময়মনসিংহ মহানগর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম নেতা মোঃ আলী রিপন আকন্দ, কামরুজ্জামান রিপন, সৈয়দ মোহাম্মদ মজনু, হাবিবুল্লা হাবু, নয়ন প্রমূখ।
সমাবেশে বক্তারা দেশের স্থিতিশীলতা রক্ষায় দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগর রাজপথে সক্রিয় থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলায় সজাগ সোচ্চার থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পড়ুন : নেত্রকোনায় প্রতারণা মামলার প্রধান আসামি এসআরবি’র হাতে বন্দি


