পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকার দোহার উপজেলায় ঢাকা জেলা মহিলাদলের সভাপতি শামীমা রহিম শীলার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা জেলা, দোহার উপজেলা এবং পৌর মহিলাদলের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লটাখোলা করম আলী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় মিছিলটি।
এসময় শামীমা রহিম শীলা বলেন, দেশে জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।ৃ আমরা মহিলাদল কোন অবস্থাতেই তা মেনে নিব না। ঢাকা জেলা মহিলাদল সব সময় আওয়ামী লীগের নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছি।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং দেশের স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো পক্ষ যেন সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক স্বর্ণা মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ঈশিতা আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক শাহানাজ আক্তার, দপ্তর সম্পাদক বিথী আক্তার, সহ-দপ্তর সম্পাদক কাজল রেখাসহ বিভিন্ন ইউনিয়নের মহিলাদলের নেতৃবৃন্দ।
পড়ুন : দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিরাজগঞ্জ বেলকুচিতে বিক্ষোভ


