সারাদেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথ সমাবেশ করেছেন রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় আয়োজিত মিছিলটি বলাইখা, ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট এলাকা প্রদক্ষিণ শেষে ভুলতা গোলচত্বরে পথ সমাবেশ করেন।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্বে আয়োজিত মিছিলে নেতৃতদান ও বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাষ্টার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়া, কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, স্বেচ্ছাসেবকদল নেতা, সালাহউদ্দিন দেওয়ান, রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান, ইসমাইল মামুন,মাসুম বিল্লাহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন- এদেশের মাটিতে স্বৈরাচার শেখ হাসিনা আর ফিরে আসবে না। আসলে তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মারা হবে। নিরীহ যারা রয়েছে তাদেরকে পুলিশে হয়রানি না করার কথাও বলেন সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। আর যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করে তাদেরকে কঠোর হস্তে দমন করার ঘোষণা দেওয়া হয়।
পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দল-যুবদলের বিক্ষোভ মিছিল


