বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ক্র্যাবের সাবেক সভাপতি কামরুজ্জামান খানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

সাভারে রাতের আঁধারে পাকিং করা যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি কামরুজ্জামান খানের বিরুদ্ধে করা মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিক ও পেশাজীবীরা।

শনিবার (২৭ সেপ্টেম্বর ) দুপুরে সাভার প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে সাভারে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার গণমাধ্যমকর্মীদের পাশাপাশি স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য প্রদানকালে সাংবাদিকরা অভিযোগ করেন, প্রকৃত অপরাধীদের আড়াল করতেই একজন জ্যেষ্ঠ সাংবাদিক ব্যক্তিত্বের বিরুদ্ধে এমন হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। বাস পোড়ানোর ঘটনার দিন কামরুজ্জামান খান ঘটনাস্থলে ছিলেন না। সে কয়েক বছর যাবত রাজধানীতে বসবাস করছিলেন উল্লেখ করে বক্তারা অবিলম্বে এই মামলা থেকে তার নাম প্রত্যাহার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

সাভার প্রেসক্লাবের নির্বাহী সদস্য আজিম উদ্দিন জানান, একটি গাড়ি পুড়ানোর মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে সাংবাদিক কামরুজ্জামানকে ফাঁসানো হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানান তিনি।

সাভার প্রেসক্লাবের সাবেক অর্থ-সম্পাদক তৌকির আহাম্মেদ তার বক্তব্যে বলেন, ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। ভবিষ্যতে কোনো সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে হয়রানিমূলক মামলা করা হলে সাংবাদিক সমাজ তা মেনে নেবে না। এমন ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেওয়ান ইমন বলেন, যে ব্যক্তি দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছেন এবং ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। সেই সাংবাদিককে কিভাবে মামলায় মামলায় জড়ানো হলো এটা আমরা জানতে চাই।

এসময় উপস্থিত ছিলেন সাভার প্রেসক্লাবের সহ-সভাপতি আরিফুর রহমান, নির্বাহী সদস্য আজিম উদ্দিন, আকলাকুর রহমান আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হোসেন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক লোটন আচার্য্য, সাভার প্রেসক্লাবের সদস্য নাজমুল শাহিন, সেলিম আহমেদ, ওমর ফারুক, নোমান মাহমুদ, এম এ হালিম, তৌকির আহাম্মেদ , কাজী মাহবুবুর রহমান, উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেওয়ান ইমন, এস টিভি রাজিব মাহমুদ, দৈনিক জনবানী রবিন, দৈনিক আজকের বসুন্ধরার আব্দুর সালাম রুবেল, দৈনিক বাংলা বাজার রফিকুল ইসলাম জিল্লু, দৈনিক গণকন্ঠের শাহিন, সাভার সংবাদের তুষার, সুমন পারভেজ, স্বপ্ননীল, শরীফ, আব্দুল খালেক, টিপু, মাসুদ রানা, গোপাল মালাকার, খায়রুল অভিসহ আরো অনেকে।

বিজ্ঞাপন

পড়ুন : ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন