বিজ্ঞাপন
বিজ্ঞাপন

কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সেলিম আহমেদের মতবিনিময় সভা

‎আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শনিবার বিকেল ৪টায় কায়েতপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম গাও  সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইজুদ্দিন আহমেদ (জিন্না)।
‎
‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ।
‎
‎মতবিনিময় সভায় ৮নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহ কায়েতপাড়া ইউনিয়নের বিএনপি অঙ্গ  ও সহযোগী সংগঠনের  সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। এ সময় তারা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং ভবিষ্যৎ জনপ্রতিনিধির কাছে নিজেদের প্রত্যাশার কথা জানান। এবং আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মধ্যে খাবার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

‎পড়ুন : নবাবগঞ্জে ভাঙা মসজিদের সম্পত্তি নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন