মেয়ের বিয়ের বাজার করতে গিয়ে প্রাণ গেল বাবার

শুক্রবার মেয়ের বিয়ে। তাই মঙ্গলবার সকাল থেকেই ব্যস্ত থাকার কথা ছিল গাজীপুরের ভবানীপুর এলাকার লোকমান হোসেনের পরিবারের। সকালে বরপক্ষের লোকজন আসার কথা, চলছিল বিয়ের শেষ মুহূর্তের কেনাকাটাও। মেয়ের বিয়ের বাজার করতেই ভোরে বাড়ি থেকে বের হয়েছিলেন ৫০ বছর বয়সী লোকমান হোসেন। তবে আর বাড়ি ফেরা হয়নি তার। মহাসড়কে দ্রুতগতির গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়ে লাশ হয়ে ফিরতে হলো তাকে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার ভবানীপুর জেসন গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় লোকমান হোসেনের পাশাপাশি দিরু নামের এক মাছ ব্যবসায়ীও নিহত হয়েছেন।

নিহত লোকমান হোসেন ভবানীপুর এলাকার সোনা মিয়া হাজীর ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। অন্যদিকে নিহত মাছ ব্যবসায়ী দিরুর বাড়ি নেত্রকোনায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন লোকমান হোসেন। এ সময় একটি দ্রুতগতির মাছবাহী ট্রাক তাকে সরাসরি ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে আঘাত করে। এতে মাছবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত লোকমান ও মাছ ব্যবসায়ী দিরুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক লোকমানকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর মারা যান দিরুও। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায়।

সংবাদ পেয়ে রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে অচেতন অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

সালনা হাইওয়ে থানার ওসি শাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। চালক পালিয়ে গেলেও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে মেয়ের বিয়ের কেনাকাটা শেষে বাবার বাড়ি ফেরার অপেক্ষায় থাকা পরিবারটিতে এখন শুধুই কান্না। এক মুহূর্তের দুর্ঘটনায় মুহূর্তেই শেষ হয়ে গেছে পুরো বাড়ির উৎসবের আমেজ।

পড়ুন : বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন