বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ধামরাইয়ে দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাসের সিলিন্ডার বিক্রির অভিযোগে ঢাকার ধামরাইয়ে দুই ডিলারকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার বাথুলী ও বারবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে বাথুলীর আনোয়ার এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা এবং বারবাড়ীয়ার সেলিম এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে কি না, তা তদারকি করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নেওয়ার বিষয়টি প্রশাসনের নজরে আসার পর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট দুই ডিলারকে পৃথকভাবে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।

এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ না নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ‎শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চার আহ্বান বিভাগীয় কমিশনারের

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন