বিজ্ঞাপন
বিজ্ঞাপন

নিয়োগপত্রের দাবিতে দ্বিতীয় দিনের মত জামালপুরে ৫১ প্রার্থীর অনশন

চূড়ান্তভাবে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো অনশন করছেন জামালপুরের ৫১ প্রার্থী।

বিজ্ঞাপন

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০ টা থেকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেন তাঁরা।

অনশনকারীরা জানান,’প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে জামালপুর জেলায় ১৩৬ জন প্রার্থী চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন। প্রথম ধাপে ৮৪ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। পরে গত সোমবার আরও একজনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। ফলে একই নিয়োগ প্রক্রিয়ায় সুপারিশপ্রাপ্ত হয়েও ৫১ জন এখনো নিয়োগপত্র পাননি। তাই গতকাল থেকে তারা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।’

অনশনরত এক প্রার্থী সোহেল আলম বলেন, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাসটার্স করেছি। ২০২৫ সালে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়ে চুড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয়েও নিয়োগ পত্র পায়নি। শুধু আমিই নয় আমার মত আরও ৫১ জন বঞ্চিত।

জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হারুন-অর-রশিদ বলেন, গতকাল থেকে আমাদের জেলা কর্মকর্তা এই বঞ্চিত প্রার্থীদের জন্যই ঢাকায় অবস্থান করছেন। আশা করি আজ ভালো একটি ফলাফল পাবো।

পড়ুন : মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন