বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সম্পত্তির জন্য মা-বাবাকে জিম্মি ও ঘরছাড়া করার অভিযোগ ডা. ছেলে-মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে

জন্মদাতা পিতা-মাতা সন্তানকে মায়া মমতা এবং আদর যত্ন করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে শত ত্যাগ তিতীক্ষা সহ্য করে ছেলেকে বানিয়েছেন ডাক্তার।সেই সন্তান যখন পিতা-মাতাকে জিম্মি করে, প্রাণনাশের হুমকি দিয়ে সম্পত্তি লিখে নেয় প্রতারণা করে পিতা-মাতার তৈরীর বসত বাড়ি থেকে বের করে দেয় তখন দুঃখের কোন সীমা রেখা থাকে না। ছেলে লন্ডন প্রবাসী ডা. মো. শাহ জালালুর রহমান শাহী লন্ডনের রয়েল মার্সডেন হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক।

প্রতারণার মুখোশ উন্মোচন করতে ছেলে-মেয়ের নামে কোর্টে একটি মামলা দায়ের করেন,মা মোছা.আনোয়ার বেগম।সঠিক বিচারের আশায় টাঙ্গাইলের সখিপুর অসুস্থ স্বামীকে হুইলচেয়ার করে ঘুরছেন ধারে ধারে।

ভুক্তভোগী মা আনোয়ারা বেগম বলেন, আমার অসুস্থ স্বামীকে জিম্মি করে জোরপূর্বক দলিল লিখে নিয়েছে,বাড়ি জবরদখলসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে তার গর্ভে থাকা সন্তানেরা।এমতাবস্থায় ন্যায়বিচার,জোরপূর্বক ভাবে জমি লিখে নেওয়া দলিল বাতিল ও তাদের বাসস্হান পুনরায় ফেরত পাওয়ার দাবী জানিয়েছেন।

তিনি আরও বলেন, আমার স্বামী ডা. মো. আব্দুর রহমান মিয়া অত্যন্ত বেদনাহত ও অসহায় এ প্রতারণায়। পারিবারিক সম্মানের কথা ভেবে প্রথমে আমরা নিজেরাই বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানে ব্যর্থ হই। সংবাদকর্মীদের মাধ্যমে এই সত্য ঘটনা তুলে ধরে ন্যায়বিচার ও সবার সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে তিনি আরো বলেন,আমার গর্ভের তিন সন্তান দু’টি মেয়ে ও একটি ছেলে।বড় মেয়ের রোকসানা পারভীন লিপি (৪৫),মেঝো মেয়ে সুরাইয়া জেবীন রিনা (৪৩),ছোট ছেলে ডা. মো. শাহ জালালুর রহমান শাহী (৪১)।দুই মেয়েই অনার্স মাস্টার্স করা এবং আমার প্রবাসী ছেলে ডা. মো. শাহ জালালুর রহমান শাহী লন্ডনের রয়েল মার্সডেন হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক।

আমার ছেলে গত(১০ই আগস্ট) লন্ডন থেকে দেশে আসলে আমার মেয়ে সুরাইয়া জেবীন রিনা, সুরাইয়ার স্বামী কামাল শিকদার (৬নং কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি), তার বন্ধু বাবু, হান্নান (সখীপুর মহিলা কলেজের শিক্ষক), হান্নানের দুলাভাই ও শ্যালক সজীবসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে আমাকে ও আমার স্বামীকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে বসত বাড়িটি তাদের নামে লিখে দিতে বাধ্য করে।কিছুদি আগেও ডা. শাহ জালাল নিজে এবং তার শাশুড়ি মিলে উদ্দেশ্য হাসিল করতে চাপ প্রয়োগ করেছিলেো যার ফলে আমার স্বামী ব্রেইন স্ট্রোক করেন।

উল্লেখ্য, আমার স্বামীর ইচ্ছা ছিল, সহায়-সম্পদের বড় একটা অংশ ট্রাস্টের মাধ্যমে গরিব মানুষের শিক্ষা ও চিকিৎসার কাজে ব্যয় করবেন।এই মুমূর্ষ ঘটনায় আমার স্বামী দীর্ঘদিন ধরে ডিমেনশিয়া, পারকিনসন্স ও ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে অসহায় অবস্থায় আছেন। এই অসহায়ত্বের সুযোগ নিয়ে গত(১৬ আগস্ট) সাব-রেজিস্ট্রি অফিসের লোক বাসায় এনে তার টিপসই নিয়ে জোরপূর্বক ভাবে বাড়িটি দলিল করিয়ে নেয়।এ ঘটনার কথা কোন আত্মীয়-স্বজনসহ কাউকে জানাতে না করে। এই ঘটনার পর থেকেই আমি কঠিন মানসিক ট্রমার মধ্য দিয়ে দিন কাটাচ্ছি।বর্তমানে আমি আমার স্বামীসহ বড় অসহায় হয়ে পড়েছি। বর্তমানে সখিপুরে অবস্হিত ঐ বাড়িটি দখল করে রেখেছে আমার ছেলে ডা.জালালুর,মেঝো মেয়ে ও তার জামাই।

অসহায়ের মতো আমি ও আমার স্বামী গ্রামের বাড়িতে মানবেতর জীবনযাপন করছি। জামাতা কামাল শিকদার এখনো ভয়ভীতি দিচ্ছে, প্রশাসন ডির্পামেন্টের এক ঊর্ধ্বতন ব্যক্তির ছেলে আমার ছেলের বন্ধু হিসেবে বারবার হুমকি দিয়ে যাচ্ছে।আমাদের তৈরীকৃত বাড়িটি পাহারা দেওয়ার জন্য একজন দারোয়ান রাখা হয়েছিলো তাকেও প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দিয়েছে তারা।

এ বিষয়ে ভুক্তভোগী মা নিজেই বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ও বাড়িটি জোরপূর্বক-ভাবে লিখে নেওয়া দলিল বাতিলের দাবিতে আদালতে ফৌজদারি মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় পুলিশ প্রশাসন একাধিক-বার সরেজমিনে এসপ পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। আমাদের অসহায়ত্বের কাহিনীটি সহ চোক্ষে দেখেছেন। হুমকি-ভয়ভীতি অব্যাহত থাকায় প্রশাসনের কাছে আরো তৎপরতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণসহ জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের আকুল অনুরোধ জানিয়েছেন অসহায় মা।এখন স্বামীর চিকিৎসা বসবাস নিয়েও আছি বড় দুশ্চিন্তায়।

প্রাণনাশের হুমকি ও জবরদখলের শিকার হয়ে আমরা আতঙ্কের মধ্যে দিনযাপন করছি।জীবন রক্ষার্থে আমি ও আমার স্বামী বর্তমানে আমার বাবার বাড়িতে অবস্থান করতেছি।আমার বাবার বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের নয়াপাড়া এলাকায়।আমার বাবার নাম মৃত আতোয়ার আলী মুন্সি।আমাদের তৈরীকৃত বাড়িটি একই জেলার সখিপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে শান্তি কুঞ্জ টাওয়ার নামে পরিচিত । আমি আজ অসহায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান,সখিপুর আসনের সংসদ সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আহমেদ আযম খানসহ,বিচারক বিভাগের সকলের কাছেই আকুল আবেদন করছি যে— হুমকি ও দখলদারিত্ব থেকে মুক্ত করে বাড়ির দখল ফিরিয়ে দেওয়া হোক; যাতে আমার অসুস্থ স্বামী নিরাপদে নিজ বাড়িতে চিকিৎসাধীন থাকতে পারেন। সেইসঙ্গে জাল দলিল বাতিলসহ দোষীদের শাস্তির দেওয়া দাবী জানাচ্ছি।

বিজ্ঞাপন

পড়ুন : যুবদল নেতার মোটরসাইকেলে আগুন: কারাগারে ২৫ জামায়াত নেতা-কর্মী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন