এসআরবি দেশের সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। নিয়মিত অভিযানে পরিচালনায় রাজশাহীর চারঘাট উপজেলা থেকে একটি বিদেশী পিস্তল জব্দ করেছে এসআরবি-৫।
বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসআরবি জানায়, চারঘাট উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগে কিছু একটা আছে। এই তথ্যমতে অভিযান দল গতকাল বুধবার রাতে চারঘাট পৌরসভার ২নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে।
ওই সময় মুক্তারপুর পাইকিংপাড়া বিপ্লবের বালুঘাট কলাবাগানে একটি ব্যাগে বিদেশী পিস্তল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার হয়। অভিযান ০১ টি বিদেশী পিস্তল (৭.৬৫ এমএম), ০১ (এক) রাউন্ড গুলি এবং ০১ ম্যাগাজিন উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করে এসআরবি। পরে উদ্ধারকৃত আস্ত্র আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
চারঘাট মডেল থানা ওসি মাহাবুর রহমান বলেন, এসআরবি মুক্তারপুে অভিযান পরিচালনা করে। ওই সময় তারা পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন থানায় হস্তান্তর করেছে।
পড়ুন:হবিগঞ্জে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট
ইমি/


