বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ফেরদৌস আহমেদ মিষ্টি আজই পদত্যাগপত্র জমা দিতে স্পিকারের কাছে যাচ্ছেন বলে জানা যায়।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে মিষ্টির পদত্যাগের সম্ভাবনা। গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রটি ভেঙে ফেলার ঘটনার পরই বিষয়টি সামনে আসে।
এর আগে ওইদিন মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনাকে ঘিরে আলোচনার পাশাপাশি মিষ্টির অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে বিতর্ক ও অভিযোগ ছিল। তিনি ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস, জমি দখলসহ বিভিন্ন অভিযোগ ওঠে।
এসব অভিযোগের জেরে বিভিন্ন সময়ে তার রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছিল। আর রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর সেই আলোচনা নতুন করে সামনে এসেছে।
পদত্যাগপত্র জমা দিতে স্পিকারের কাছে যাচ্ছেন এমপি ফেরদৌস আহমেদ
তিনি জানান, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। পরে তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় সরকারি দলের নীতিনির্ধারণী থেকে।
পড়ুন : দেশে যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
সা


