সৈয়দপুর পৌরসভার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা সম্প্রসারণের লক্ষ্যে ২০২৬-২০২৭ অর্থ বছরের ৯২ কোটি ৭৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর, ২০২৬) বিকাল ৩.০০ টায় সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারের সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নীলফামারীর সৈয়দপুর পৌর প্রশাসক বাজেট উপস্থাপন করেন
বাজেট ঘোষণা অনুষ্ঠানে সৈয়দপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলের সর্বাত্মক সহযোগিতায় পৌর এলাকাকে পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।
পড়ুন:স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের হুশিয়ারি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের
ইমি/


