মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের বাবু মোল্যা (৫৫) নামে এক গ্রাহকের বিদ্যুৎবিল এসেছে ২৯ হাজার ১শত ৩৮টাকা। তার মিটারে ব্যবহৃত বিল দেখানো হয়েছে ২০ ইউনিট। অথচো প্রায় ৩০ হাজার টাকা এসেছে বিল পেপারে। যা নিয়ে আবারও তোলপাড় মাগুরা।
এবিষয়ে ভুক্তভোগী বাবু মোল্যা জানান, দীর্ঘ দিন ধরে তিনি তার বাড়ির বিদ্যুৎবিল ২০০থেকে ২৫০টাকা করে দিয়ে আসছেন। এবারের বিদ্যুৎ বিল দিয়ে গেছে তাতে ২০ ইউনিট ব্যবহৃত বিলে প্রায় ৩০ হাজার টাকা বিল প্রস্তুত করে বিল পেপার দিয়েছে। এতে তিনি চিন্তিত ও অবাক। এটা এক ধরনের ভোগান্তি বলেও তিনি উল্লেখ করেন।
এবিষয়ে মাগুরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ফজলুল আনোয়ার বলেন, এবিষয়ে দেখা হচ্ছে।
এর আগে আলেয়া নামে এক নারী গ্রাহকের বিদ্যুৎবিল এসেছিল ২৩৫ ইউনিটে ৫০৬ কোটি টাকারও বেশি। যা নিয়ে গোটা দেশে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছিল। এগুলো কি আসলেই মিসটেক নাকি উদ্যেশ্যে প্রণোদনা ভাবে করা হচ্ছে তা কর্তৃপক্ষকে খতিয়ে দেখার অনুরোধ করেছেন সচেতন মহল।
পড়ুন : চরফ্যাশনে ভূমি বিরোধে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন


