গাজীপুরের শ্রীপুরে বাসের ধাক্কায় সার্জেন্ট ওয়ালিদ নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবদার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দায়িত্ব পালনকালে ময়মনসিংহগামী ‘ভাটি বাংলা’ বাসের ধাক্কায় তিনি আহত হন। পরে স্থানীয়রা তাঁকে আল-হেরা হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান বলেন, ডিউটিতে থাকা অবস্থায় একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিজ্ঞাপন
পড়ুন : ধামরাইয়ে নিসচার মাসব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
বিজ্ঞাপন


