বিজ্ঞাপন
বিজ্ঞাপন

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে কীটনাশক পান করে রিয়া সাহা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার শিমারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিয়া সাহা উপজেলার শিমারপাড় গ্রামের রিয়াজ সাহার স্ত্রী। তাদের একটি ছেলে সন্তান রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নিজ ঘরে থাকা কীটনাশক পান করেন রিয়া সাহা। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে মুমূর্ষু অবস্থায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কী কারণে তিনি কীটনাশক পান করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন

পড়ুন : গাজীপুরের শ্রীপুরে বাসের ধাক্কায় পুলিশ সার্জেন্ট গুরতর আহত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন