বন্দরে ডাচ-বাংলা ব্যাংকের নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

নারায়ণগঞ্জের বন্দরে ডাচ-বাংলা ব্যাংকের নতুন একটি এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে একরামপুর সিটি করপোরেশন কার্যালয় সংলগ্ন এলাকায় ‘সবার কাছে ব্যাংকিং, সবার জন্য উন্নয়ন’ মূলমন্ত্রকে সামনে রেখে টিএস এন্টারপ্রাইজের আয়োজনে ও সার্বিক সহযোগিতায় আউটলেটটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাচ-বাংলা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র রিজিওনাল হেড (ঢাকা-১ অঞ্চল) তানভীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির বন্দর শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও ব্রাঞ্চ ম্যানেজার মো. তৌহিদ উদ্দিন ভূঁইয়া।

বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন রিজিওনাল হেড (রকেট, ঢাকা অঞ্চল-১) মো. আব্দুর রাজ্জাক এবং নারায়ণগঞ্জ রকেট ও এজেন্ট ব্যাংকিং অফিসের রিজিওনাল কমপ্লায়েন্স ম্যানেজার তোফায়েল আলম।

নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটের পরিচালক সুজন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এজেন্ট ব্যাংকিং ডিভিশন (নারায়ণগঞ্জ)-এর এরিয়া ম্যানেজার মো. নূরুল ইসলাম, সিনিয়র সেলস ম্যানেজার সাখাওয়াত হোসেন সাব্বির ও শামসুল আরেফিন ভূঁইয়া।

এর আগে সকালে নবীগঞ্জ কদম রসূল কমিউনিটি সেন্টারে আর্থিক সাক্ষরতা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ব্যাংকিং সেবা, নিরাপদ আর্থিক লেনদেন ও আর্থিক অন্তর্ভুক্তির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে স্থানীয় সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তি, শিল্পপতি ও ব্যবসায়ীরা উপস্থিত থেকে নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটের সাফল্য কামনা করেন।

বক্তারা বলেন, নতুন এই আউটলেট চালুর ফলে এলাকার মানুষ সহজে ও নিরাপদে আর্থিক লেনদেনসহ বিভিন্ন ধরনের এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে ব্যাংকিং সেবার পরিধি আরও বিস্তৃত হবে।

বিজ্ঞাপন

পড়ুন : মাদক ছেড়ে ভালো পথে ফেরার এক অভিনব দৃষ্টান্ত সৈয়দপুরে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন