মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের প্রচেষ্টায় নিয়োগপত্র পেতে যাচ্ছেন মিশন আচার্য

আজ সকালে শিক্ষামন্ত্রী জনাব ড.আ ন ম এহসানুল হক মিলন বরাবর ডিও লেটার (আধা- সরকারি পত্র) দেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী জনাব মোঃ রাশেদ খাঁন। সেখানে তিনি উল্লেখ করেন, ‘ আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫‘-এ চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও স্থায়ী বসতভিটা না থাকার কারণে ঝিনাইদহ সদর উপজেলার চাকরি প্রার্থী জনাব মিশন আচার্য (রোল নং-৬৫১৫৩২৮) নিয়োগপত্র হাতে পাননি মর্মে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এরপর আমি আমার নিজ জেলা ঝিনাইদহের সদর উপজেলার স্থায়ী বাসিন্দাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে, জনাব মিশন আচার্য ঝিনাইদহ সদর উপজেলার কলাবাগান নামক স্থানে জন্মলগ্ন থেকে বসবাস করছেন। তিনি এই এলাকাতেই জন্ম গ্রহণ করেছেন বলে নিশ্চিত হয়েছি এবং আজ অবধি এই এলাকাতেই ভাড়া বাসায় বসবাস করছেন।
ছোটবেলা থেকে মিশন আচার্য পিতৃহীন হিসেবে বড় হয়েছেন। তবে তার গর্ভধারিণী মা তাকে অনেক কষ্ট করে পড়াশোনা শিখিয়েছেন। তিনি ইসলামি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ থেকে পড়াশোনা সম্পন্ন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫‘-এ যথাযথভাবে উত্তীর্ণ হয়েছেন।
আমার পাওয়া তথ্য মতে, জনাব মিশন আচার্য অত্যন্ত ভদ্র ছেলে। এলাকায় তার বিরুদ্ধে কোন নেতিবাচক সংবাদ শোনা যায় নি।
উপর্যুক্ত বিষয়গুলো ও মানবিক বিবেচনায় বিধি মোতাবেক আমার এলাকার সন্তান জনাব মিশন আচার্যের নিয়োগপত্র প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি।’

বিজ্ঞাপন

একইসাথে মিশন আচার্যকে সাথে নিয়ে আজ দুপুর ২.০০ টায় সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন জনাব মোঃ রাশেদ খাঁন। শিক্ষামন্ত্রী তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে কল করে মিশন আচার্যের নিয়োগের বিষয়টি চূড়ান্ত করার নির্দেশনা প্রদান করেন।

পড়ুন:প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন