ঢাকার দোহার উপজেলার পদ্মা সরকারি কলেজে জাকজমকপূর্ণ আয়োজনে মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক শুরুতেই প্রধান অতিথি স্টেজ ছেড়ে শিক্ষার্থীদের দ্বারপ্রান্তে গিয়ে তাদের সাথে ফুল দিয়ে বরণ করে নেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, তোমাদের জন্য আগামী দুইটি বছর খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা অতিথির আসনে । তেমনি আমরা দোয়া করি একদিন তোমরা এ স্টেজে বসার সুযোগ পাও। বর্তমানে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের অন্তরায় হচ্ছে মাদক। আমরা যেকোনো কিছুর বিনিময়ে এ এলাকা থেকে মাদক নির্মূল করবো। তোমরা মাদক থেকে দুরে থাকবে।
এ সময় পদ্মা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফ, দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক, পদ্মা সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী মো. শামীম হোসেন।
প্রভাষক মু.তারেক রাজীব, আলমগীর হোসেন ও সেলিম হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ইমারত হোসেন ইমরানসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা।
পড়ুন : সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার


