পান রপ্তানি নিয়ে ‘সুখবর’

পান রপ্তানির বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। রোববার (৪ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। এর ফলে পান রপ্তানির ক্ষেত্রে তৈরি হওয়া আইনগত বাধা আপাতত দূর হয়েছে। বিষয়টি নিশ্চিত করে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস এ তথ্য জানান। তিনি বলেন, চেম্বার আদালতের আদেশের ফলে পান রপ্তানিতে আর আইনগত বাধা থাকছে না। এখন আদালতের আদেশ অনুযায়ী পান রপ্তানির কার্যক্রম চালিয়ে নেওয়া যাবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ গত ৬ আগস্ট ‘সমিতির প্রত্যয়নপত্র ব্যতীত বাংলাদেশ থেকে পান রপ্তানি করা যাবে না’ বলে আদেশ দেন। এর ফলে পান রপ্তানির ক্ষেত্রে সমিতির প্রত্যয়নপত্র গ্রহণের একটি শর্ত আবশ্যিকভাবে কার্যকর হয়।হাইকোর্ট বিভাগের গত ৬ আগস্টের ওই আদেশের কার্যকারিতা চ্যালেঞ্জ করে রাষ্ট্রের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল করে।

সেই আবেদনের শুনানি শেষে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেন। আর এই আদেশের মাধ্যমে পান রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র গ্রহণের শর্তের কার্যকারিতা আপাতত স্থগিত হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তাকে সহায়তা করেন মন্ত্রণালয়ের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম। অপরদিকে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ফিদা এম কামাল ও অ্যাডভোকেট ফয়সাল মোহাম্মদ ফায়েজী।

পড়ুন:আগামী এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন