সংবাদ সম্মেলনে এমপি বললেন, সাংবাদিকতা শিখিয়ে দেব

ঢাকার ধামরাইয়ে রাজনৈতিক বিষয় নিয়ে বিএনপির বিরুদ্ধে অন্যায় সংবাদ বা বক্তব্য প্রকাশ করা হলে সাংবাদিকদের ‘সাংবাদিকতা শিখিয়ে দেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। রোববার (৪ অক্টোবর) দুপুরে ধামরাই পৌর এলাকার আইঙ্গন এলাকায় নিজের মালিকানাধীন কিষান কোল্ড স্টোরেজে সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, এরপর যদি ধামরাইয়ের রাজনৈতিক ব্যাপারে বিএনপির বিপক্ষে একটি উচ্চারণ করেন অন্যায়ভাবে, তাহলে সাংবাদিকতা শিখিয়ে দিব। একদম সোজা কথা। কেউ যেন অর্থের বিনিময়ে কোনো পক্ষের হয়ে সংবাদ প্রকাশ না করেন। স্বৈরাচারের দোসরদের প্রশ্রয় দিয়ে বা কয়েক হাজার টাকার বিনিময়ে ইচ্ছামতো সংবাদ প্রকাশ করা উচিত নয়।

একই সঙ্গে সংবাদ প্রকাশের ধরন নিয়ে সাংবাদিকদের সমালোচনা করে তিনি বলেন, তিনি কারও সঙ্গে শত্রুতা চান না এবং সাংবাদিকদেরও সম্মান করেন। তবে ধামরাইয়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য যাচাই-বাছাই করে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তমিজ উদ্দিন বলেন, গণমাধ্যমকর্মীদের সম্মানের জায়গায় থেকে কাজ করা উচিত। তার ভাষ্য, অনেকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নিয়ে বিভিন্ন পক্ষ কথা বললেও সাংবাদিকদের একটি অংশ অর্থের বিনিময়ে চাঁদাবাজদের প্রশংসা করেছেন। তবে একই বক্তব্যে সাংবাদিকদের প্রশংসা করে তিনি বলেন, সাংবাদিকরা যদি স্বচ্ছ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন, তাহলে তাদের প্রতি তিনি সম্মান জানাবেন। কোনো সমস্যা থাকলে তা তুলে ধরার এবং জনগণের স্বার্থে সংবাদ প্রকাশের আগে বিষয়টি ভালোভাবে যাচাই করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সাংবাদিকদের ক্ষমতা অনেক বেশি এবং তারা সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গণমাধ্যমকর্মীদের সহযোগিতা নিয়ে ধামরাইকে একটি মডেল ধামরাই হিসেবে গড়ে তুলতে চান তিনি। সেখানে সন্ত্রাস, চাঁদাবাজিসহ কোনো ধরনের অপরাধ থাকবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন সংসদ সদস্য। সংবাদ সম্মেলনে তিনি দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা এবং একটি সুন্দর বাংলাদেশ গঠনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এর আগে গত শনিবার (৪ অক্টোবর) দুপুরে ধামরাইয়ের বালিথা এলাকায় সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধামরাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রমিজুর রহমান চৌধুরী রোমার অনুসারী ও সংসদ সদস্য তমিজ উদ্দিনের অনুসারীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এই সংঘর্ষের পর পরই রমিজুর রহমান রোমা সাংবাদিকদের সামনে সংসদ সদস্য তমিজ উদ্দিনকে প্রকাশ্যে মুখোমুখি হইয়ে মারামারির চ্যালেঞ্জ দেন। এই ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর রোববার (৫ অক্টোবর) সাংবাদিকদের ডেকে নিজের অবস্থান তুলে ধরেন সংসদ সদস্য তমিজ উদ্দিন। সংবাদ সম্মেলনে তমিজ উদ্দিন রমিজুর রহমান রোমার নাম সরাসরি উল্লেখ না করে তাকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ করেন।

একপর্যায়ে তিনি বলেন, যে ব্যক্তিকে নিয়ে তিনি কথা বলতে চান না, সেই ব্যক্তি ৪ তারিখে ধামরাই সদরে আওয়ামী লীগের পক্ষে মিছিল করেছেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছেন। এমন একজনকে কীভাবে বিএনপির নেতা হিসেবে উপস্থাপন করা হচ্ছে, সাংবাদিকদের কাছে সেই প্রশ্নও রাখেন তিনি। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত কয়েকজন নেতাকর্মী দালাল বলে স্লোগান দিতে থাকেন।

এরপর শনিবারের সংঘর্ষের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশকারী সাংবাদিকদের উদ্দেশে তমিজ উদ্দিন বলেন, যারা ওই সংবাদ করেছেন, তাদের সঙ্গে তিনি কথা বলতে চান। তাদের তখনই তার সঙ্গে বসার আহ্বান জানান তিনি। উপস্থিত না থাকা সাংবাদিকদের সঙ্গেও পরে ঘরোয়াভাবে কথা বলবেন বলে জানান তিনি।

তিনি আরও দাবি করেন, ওই ব্যক্তির (রোমার) ঢাকায় ও ধামরাইয়ে একাধিক বাড়ি রয়েছে এবং বিপুল সম্পদের মালিক হয়েছেন। তার সম্পদের উৎস সম্পর্কে সাংবাদিকদের প্রশ্ন তোলার আহ্বান জানান তিনি।

এ ছাড়া ধামরাইয়ে আওয়ামী লীগের সাবেক এমপি বেনজীর আহমেদের সঙ্গে ওই ব্যক্তির ঘনিষ্ঠতার বিষয়েও প্রশ্ন তোলেন সংসদ সদস্য। বেনজির আহমেদ এর পক্ষে প্রকাশ্যে নৌকায় ভোটও চেয়েছেন যা ধামরাইয়ের সব মানুষই জানে। সেই লোক কি করে বিএনপির লোক হয় বলে সাংবাদিকদের কাছে প্রশ্ন আবারো প্রশ্ন রাকেন তিনি।

এসময় সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক, সহসভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুজ্জামান স্বপনসহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন : ডিসেম্বরে মেয়াদ শেষ, অনির্বাচিতদের হাতে যাচ্ছে ইউপি; বাড়ছে প্রশ্ন

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন