মধুখালী থেকে দুই ভুয়া ডাক্তার ও প্রতারক গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের মধুখালী এলাকায় প্রতারণার মাধ্যমে ডাক্তার পরিচয়ে ঔষধ বিক্রির সময় দুই প্রতারককে গ্রেফতার করে পুলিশে দিয়েছে এলাকাবাসি। ৫ অক্টোবর সোমবার বিকালে উপজেলার মধুখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো জামাল সদর এলাকার হৃদয় ও খোকন মিয়া।

রূপগঞ্জ থানার উপ পরিদর্শক ( এসআই) রবিউল আউয়াল জানান, ৫ অক্টোবর দুপুর থেকে মধুখালী কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক জামান মিয়ার সহযোগীতায় ভুল বুঝিয়ে মাইকে ঘোষণা দিয়ে বিণামূল্যে ঔষধ দেয়ার কথা বলে একটি নাম সর্বস্ব কোম্পানির দুইজন প্রতিনিধি নিজেকে ডাক্তার পরিচয়ে ঔষুধ দিচ্ছিলো। কিন্তু বিনামূল্যে বললেও ৩ দিনের কোর্স পরবর্তী ১ মাসের ঔষধ ৯০০ টাকা মূল্য দেখিয়ে ৩ শ টাকায় বিক্রি করছিলো। এ সময় তাদের পরিচয়পত্র দেখে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ঔষধ ও ভুয়া ব্যবস্থাপত্রসহ ২ জনকে গ্রেফতার করে রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাহউদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের বিষয়ে তদন্ত চলছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : সোহেল মাহমুদ রঞ্জুর মাতৃবিয়োগে বাসায় গিয়ে শোক জানালেন ভিপি অমর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন