টাঙ্গাইলে বৃদ্ধাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। এছাড়া আদালত তাকে ১ লাখ টাকা জরিমানাও করেছেন। দন্ডিত বাদল বাবু (২৫) তিনি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রৌহা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
এ ব্যাপারে টাঙ্গাইলের সরকারি কৌশুলি (পিপি) শফিকুল ইসলাম রিপন বলেন, বাদল ভূঞাপুরের ফলদা বাজারে সেহাব উদ্দিনের দোকান ও বাসায় কাজ করতেন। ২০১৯ সালের ২৬ নভেম্বর সকালে দোকানে কাজের বিষয়ে সেহাব উদ্দিন বাদলকে গালমন্দ করেন।
এতে ক্ষুব্ধ হয়ে কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বাদল। ওইদিনই সকাল সাড় ১১টার দিকে সেহাব উদ্দিনের বাসায় গিয়ে বটি দা দিয়ে সেহাবের বৃদ্ধা মা আহাতন বেওয়াকে গলা কেটে হত্যা করেন। পরে তিনি পালিয়ে যান।
এ ঘটনায় ইব্রাহিমাবাদ (যমুনা সেতু পূর্ব) রেলস্টেশন থেকে পুলিশ বাদলকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বাদল জানায়, মালিকের ওপর ক্ষোভের জেরেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। রায় ঘোষনার পর বাদলকে কারাগারে পাঠানো হয়।
আসামী পক্ষের আইনজীবী ছিলেন- রওশন আরা সিদ্দিকী।
পড়ুন : ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সা/


