শহিদ আবরার ফাহাদ হত্যা মামলায় আসামী পক্ষের আইনজীবী শিশির মনিরের জামায়াত থেকে বহিষ্কার করার দাবি তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। রাশেদ খান বলেন, জামায়াত-শিবির একদিকে আবরার ফাহাদের হত্যার প্রতিবাদ করবে, আবার শিশির মনিরকে আসামী পক্ষের আইনজীবী হিসেবে কাজ করতে দিবে, এটা দ্বিচারিতা। জামায়াতের এই দ্বিচারিতা জনগণ জানে।
বিজ্ঞাপন
আজ দুপুরে ঝিনাইদহের উজির আলী স্কুল এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, হাসিনা পালিয়ে গেছে। কোনো ডিসেম্বরেই সে আর ফিরবে না। আওয়ামী লীগ কে ক্ষমা করার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন রাশেদ খান।
পড়ুন: কম আয় ও বেকারত্বে অটোরিকশায় ভিড়, বেপরোয়া চলাচলে বাড়ছে দুর্ভোগ
বিজ্ঞাপন


